ব্যাস আর দিন কযেক | তারপরই শান্তি
আর শান্তি |
শরতের সকালে নিকোনো শিউলি তলায়
যেমন পরে থাকে শিউলি ফুল | ইচ্ছে হলেই
গাছে নাড়া , টুপ টাপ ঝরে পরবে অলস শিউলি ফুল |
তখন আমার শান্তি আর শান্তি |
তবু আমি আশঙ্কিত | মাঝের দিন
গুলোর জন্য | জীবনে রযেছে অনেক ঋণ |
সব লেনদেন কি করে উঠতে পারব ?
জানি না একটা অস্বস্তি , প্লাস্টিক আর কাঠের দাঁত খড়কে
দিয়ে দাঁত খোচানোর মত | সংকল্প
নিয়ে বেড়ে ওঠা ছাপোসা মধ্যবিত্ত |
অনেক চেষ্টা | লজ্জার মাথা খেয়ে , অনেকের দরজায় সুখতলা
খুইয়ে বার বার পৌঁছেছি, প্রত্যাশার সর্বোচ্চ তলা
থেকে আমি বার বার প্রত্যাখাত হযেছি
কোনো এক সঞ্জীবনী মন্ত্রে আবার রসদ পেয়েছি ,
বিড়াল বার বার শুধুই অকারণ
লাফিয়াছে , শিকে কিন্তূ তার ভাগ্যে ছেড়েনি |
আজ আমি নিশ্চিত | আমি জানি
আমি ঠিক আমাকে কতটা চিনি |
শান্তি তাই একটু দুরেই |
দিন কযেক পর ডালটা একটু
ঝাঁকানো , শান্তি তখন আমার জীবনে টুপ টাপ
ঝরে পড়বে , শরতের সকালে নিকোনো উঠানে
অলস শিউলি ফুলের মত..